ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চান সহিদ উল্লাহ রানা

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুণদের আইডল ও সমাজসেবক মোঃ সহিদ উল্লাহ রানা, তিনি সমাজের কল্যাণে, মাদক মুক্ত একটি সুন্দর ওয়ার্ড গড়তে সকলের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ৩নং ওয়ার্ডে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন সহিদ উল্লাহ রানা। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তরুণদের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে সহিদ উল্লাহ রানা কে ভবিষ্যতে ওয়ার্ডবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

পাশাপাশি তিনি একজন চিকিৎসা সেবা নিয়োজিত রয়েছেন দীর্ঘদিন ধরে, ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্যে, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন