পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ কর্মকর্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৭৮ কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন