ঈদুল আজহা: ঈদে বাজারে কাজল বাবু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ জুন ২০২৪, ০৬:২৩ পিএম

ঈদুল আজহার আর মাত্র কিছু দিন বাকি। কোরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের যেন দম ফেলানোর সময় নেই। সবাই ব্যস্ত তাদের খামারের গরুগুলোকে বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য।

ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরুগুলোকে বিভিন্ন নাম রাখছেন। খান বাহাদুর, রাজাবাবু, জায়েদ খাঁন, বসসহ বিভিন্ন নায়কের নাম রাখছেন।

ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম তার গরুর নাম রেখেছেন ‘কাজল বাবু’।

জানা যায়, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটি লালন-পালন করে বড় করে তুলেছেন। এ বছর এই কাজল বাবুকে ঈদুল আজহায় বিক্রি করা হবে। কাজল বাবুকে এখনও কোনো বাজারে তোলা হয়নি।

কাজল বাবুকে দেখতে সফিকুল ইসলামের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কৃষক গরুটির দাম হাকিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা। ওজন প্রায় ১৯ থেকে ২০ মণ হবে।

কৃষক হাজী সফিকুল ইসলাম জানান, এবার কোরবানিতে কাজল বাবুকে বিক্রি করা হবে। ঘরের দেশি গরুর বাছুর থেকে গত সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটিকে লালন-পালন করে বড় করা হয়েছে। কাজল বাবুর মা এখনও জীবিত।

গরুটির গায়ের রঙের সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে ‘কাজল বাবু’। ভূষি, শুকনো খড় ও ঘাষ খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। কোনো প্রকার কেমিকেল খাবার গরুটিকে খাওয়ানো হয়নি।

তিনি জানান, শান্ত স্বভাবের এই ষাড় গরুটি। গরুটিকে এখনও বাজারে তোলা হয়নি। বাড়িতে রেখেই গরুটিকে বিক্রি করতে পারব। ২০ মণ ওজনের কাজল বাবু নামে গরুটির দাম ৭ লাখ টাকা। তবে এখন পর্যন্ত কাজল বাবুর দাম উঠেছে ৫ লাখ টাকা।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর