একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভুটানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গোল না হওয়ায় ভুটানের অবশ্য মন খারাপের কারণ নেই। বাংলাদেশের গোলমুখে মাত্র একটি শটই নিতে পেরেছে দলটি। বাকি সময়ে ব্যস্ত ছিল বাংলাদেশের আক্রমণ–প্রতিহতের কাজে।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশ কয়েকটি। তবে বিশ্বনাথের একাধিক মিস আর ভুটান রক্ষণের দৃঢ়তায় কোনোটিই গোলে পরিণত হয়নি।

আজ বাংলাদেশ একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। বিশ্বনাথ ইনজুরির জন্য আসিয়ান কাপে স্কোয়াডে ছিলেন না। এবার সাফ টুর্নামেন্টে অনুশীলনে কোচ তাকে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ভুটানের অর্ধেই বল ছিল অনেক সময়। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোয়ালেও বল বাইরে দিয়ে যায়। আবার কখনো তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলে অনভস্ততা প্রথমার্ধে স্পষ্ট হয়েছেত।

বাংলাদেশের কৌশল অনেকটা পরিবর্তন হয়েছে। তপু বর্মণকে বাংলাদেশ শুরুতে একাদশে রেখেছিল। তবে শেষ মুহূর্তে ব্যথা পাওয়ায় তার পরিবর্তে কাজেম শাহ নামেন। বাংলাদেশ প্রথমার্ধে বল পজিশন বেশি থাকলেও পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি।

ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছিল। ৩০ মিনিট পর নিজেদের একটু খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবারই দূরপাল্লার শট সেভ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন