জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন।
২০২৪ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বদলির আদেশ হলেও এনআইডি ডিজি পদে কাউকে এখনও পদায়ন করা হয়নি।
