এশিয়ান গেমসে অ্যাথলেটিকসে ঐতিহাসিক সাফল্য। মেয়েদের ৪ গুনিতক ৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয়ের নজির গড়ল ভারত। কিরণ পাহাল, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী ও বিদ্যা রামরাজের সৌজন্যে এই ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে। ৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা। যা ভারতের ষষ্ঠ সোনা। এছাড়া ৪ গুনিতক ৪০০ পুরুষ ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল।
চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে কিছুতেই সোনা ফলছিল না ভারতীয়দের জন্য। অবশেষে সেই আক্ষেপ ঘোচাল ভারতের ‘অগ্নিকন্যা’রা। এবার সত্যিই দুর্দান্ত ফর্মে রয়েছেন বিদ্যা। মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ ও পিটি ঊষার ৪২ বছর পুরনো রেকর্ড ভেঙে ৫৪.৭৫ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডল রেসে ব্রোঞ্জ জেতেন। এবার সোনাজয়ের শেষ ল্যাপেও অসাধারণ ভূমিকা পালন করলেন তিনি। অনেকটা এগিয়ে থাকা চীনের প্রতিদ্বন্দ্বীকে অনায়াসেেই পিছনে ফেলে দেন বিদ্যা।
এই ইভেন্টে রৌপ্যপদক জয়ের স্বাদ পেয়েছে বাহরাইন। তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো চীনকে।
