নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপজয়ী সেই ভারতীয় নারী দলের বিপক্ষে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে জ্যোতি-নাহিদাদের। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে হরমনপ্রীত কৌরের দল।
যদিও বাংলাদেশ-ভারত সেমিতে মুখোমুখি হওয়ার বিষয়টি আগেই বোঝা যাচ্ছিল। ভারতীয় মেয়েদের বিপক্ষে জাপানের জেতার সম্ভাবনা ছিল ক্ষীণ। অন্যদিকে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠ ভেজা থাকায় আর হয়নি। ফলে না খেলেই র্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে ওঠে টাইগ্রেসরা।
শুক্রবার করোগি স্পোর্টস ভারতের বিপক্ষে স্বাগতিক জাপানের মেয়েরা করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই অলআউট হয়ে যায়। ভারতের মেয়েরা ২ উইকেট হারিয়ে এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে। ৮ উইকেটের বড় জয় তাদের সেমিফাইনালে তুলে দিয়েছে।
আগে থেকেই সেমিফাইনালে থাকা বাংলাদেশ চোখ রাখছিল ভারত-জাপান ম্যাচের দিকে। একইসঙ্গে সপ্তাহখানেক আগে এশিয়া কাপে মুখোমুখি হওয়া হরমন-মান্ধানাদের বিপক্ষে খেলার ধারণাও হয়তো রেখেছিল। ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। একইদিন অন্য সেমিফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা লড়বে।
আগামী রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ-ভারত। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
