এশিয়ান গেমসে থাকছেন না নাকভি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

এশিয়ান গেমসের পদক নির্ধারণী দিনে জাপানে যাচ্ছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। আগামীকাল শনিবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগেই নাকভির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।

শুক্রবার এক বিবৃতিতে এসিসি জানায়, ‘এসিসি সভাপতি মোহসিন নাকভি আইচি-নাগোয়া ২০২৬-এর ফাইনালস ডেতে উপস্থিত থাকতে পারবেন না। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া চার দলের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।’

ফাইনালের আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ম্যাচ দুটিতে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য শুভ কামনা জানিয়েছেন নাকভি। এমনটা নিশ্চিত করে এসিসির আরও জানায়, ‘এশিয়ান গেমস ২০২৬-এর স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া সবাইকে শুভকামনা। কিছু প্রতিশ্রুতির কারণে নাগোয়া যেতে পারছি না। তবে দারুণ কিছু ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন