চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর কলেজ প্রাক্তন তিন শিক্ষার্থীদের উদ্যোগে (কলেজ সুজাতপুর চ্যাম্পিয়নশিপ-CSP CHAMPIONSHIP) এর ব্যাতিক্রম ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে সুজাতপুর কলেজ মাঠে জোবায়ের টিম বনাম রাহাদের টিম মধ্যকার মেইন টাইম খেলায় ১-১ গোলের সমতায় থাকার পড়ে অতিরিক্ত টাইম ১-১ সমতায় আসে। খেলা টাইব্রেকারে গড়ালে, পড়ে রাহাদ- ৩ গোলে জয় পান ও জোবায়ের-২ গোল করে পরাজিত হন। পরিচালনা কমিটির দায়িত্বশীল দুই দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ ট্রফি হাতে তুলে দেন।
মুঠোফোন পরিচালকদের বক্তব্য জানান, আমরা সুজাতপুর কলেজ প্রাক্তন তিন শিক্ষার্থী সমাজের তরুণদের মোবাইল ফোন ও মাদক পিছনে যেভাবে আসক্ত হয়ে পড়েছে। আমরা এর থেকে ফিরে এনে খেলাধুলা ও শারীরিক ফিটনেস প্রতি নজর রাখুক। ভবিষ্যতে শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে সকল কিছুতে মনোযোগী হওয়া সম্ভব। এর লক্ষ্য আমরা চাই সুস্থ একটা সুন্দর সমাজ উপহার দিতে।
আমরা এই “কলেজ সুজাতপুর চ্যাম্পিয়নশিপ-CSP CHAMPIONSHIP” আয়োজন ২০২৩ সাল থেকে প্রতি বছর তরুণদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করে আসছি, আমরা নিজেদের উদ্যোগে খেলার সকল খরচ বহন করে থাকি। ভবিষ্যতে উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের তরুণ প্রজন্ম খেলায়ভালো ভূমিকা পালন করবেন।
