কোতোয়ালীতে নির্মাণাধীন স্কুলভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

নগরের কোতোয়ালী এলাকায় নির্মাণাধীন এক বিদ্যালয় ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে নগরের কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছে আরও ৩ শ্রমিক।

নিহত হৃদয় হাসান লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে হৃদয় হাসান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন