স্তন ক্যানসার সচেতনতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার তাপসী রাবেয়া আঁখিসহ ১০ সাংবাদিক। ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের সহযোদ্ধা হিসেবে তাদের এ সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এ সম্মাননা দিয়েছে। স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষ্যে ‘ক্যান্সার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সম্মাননা পাওয়া অন্য সাংবাদিকরা হলেন সমাজকালের যুগ্ম সম্পাদক প্রতীক ইজাজ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বানিজ্য সম্পাদক বিশাখা দেবনাথ, প্রথম আলোর প্রষুক্তি সংবাদ সমন্বয়ক পল্লব মোহাইমেন, আমার দেশের ফিচার ইনচার্জ বিউটি আকতার, মোহনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সুরায়া মুন্নি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শিমুল মাহমুদ নাঈম, ডেইলি সানের উপ-সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাপ্তাহিক পঙক্তির সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক মো. আজাদুল ইসলাম (আদনান)।
