বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবইতে স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার রাতে স্বাক্ষর করেন তারা।
স্বাক্ষরকারীদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, চিন্তাবিদ ফরহাদ মজহার, ফুটবলার জনাব কায়সার হামিদ, জামায়াতের নায়েবে আব্দুল্লাহ তাহের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।
