গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের ব্যপক গণসংযোগ

নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

আসন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.শাহ আলম লস্কর গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে কৌশল বিনিময় করেন এবং চেয়ারম্যান নির্বাচিত করলে জনগনের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

মোঃ শাহ আলম লস্কর বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। আমার স্বপ্ন একটি আধুনিক, পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। যেখানে নাগরিকরা হয়রানি ছাড়াই সরকারি সেবা পাবেন প্রতিটি মানুষ। মাদকমুক্ত সমাজ গঠনে সকল ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর