গাইবান্ধার সাদুল্লাপুরে দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহসভাপতি মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পশ্চিমপাড়ার তালের তল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মনোয়ার হোসেন উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
