গুলিস্তানে জুতার কারখানায় আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

রাজধানীর গুলিস্তানে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) বিকেল পৌনে ৬টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ’র পাশের একটি জুতার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ থেকে ৩ ইউনিট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন