ঘাটাইলে ক্যান্সার আক্রান্ত শহিদুল অটোরিকশা উপহার পেলেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৪, ০৩:১৩ পিএম

টাংগাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতি গ্রামের আব্দুল আজিজের ছেলে দীর্ঘ আড়াই বৎসর যাবৎ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে অক্ষম হওয়ার কারণে পরিবার নিয়ে বিপদ গ্রস্থ হয়ে পরে। পরিবার নিয়ে স্বচ্ছল ভাবে চলার জন্য শনিবার ৬ এপ্রিল ঘাটাইলের জাকারিয়া মানব কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান সৈয়দ আবু সালেহ মোঃ তুহিন আব্দুল্লাহ ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিলেন।

জামুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি আবু সালাম মিয়া, উপজেলা আঃলীগের সহ-সভাপতি ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা, রসুলপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন