চট্টগ্রামের আকমল আলী ঘাটে ভয়াবহ আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৮ এএম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মাছ ধরার জাল রাখার ঘরে ভয়াবহ আগুন লেগেছে।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে।

সিইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে পাড়ে আগুনের ঘটনা ঘটেছে। রাত ১২ টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরে সিইপিজেট ফায়ার সার্ভিসের ২টি ও কেইপিজেট ফায়ার সার্ভিসের ১টিসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর