চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ ও পথসভা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

 চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে তারেক রহমানের নির্দেশনায় কর্ণফুলী উপজেলায়”পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার জামালপাড়ায় এ  কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ,যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, রাশেদুল কবির,মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খান রিপন, আহবায়ক কমিটির সদস্য নিজাম,আতিক,হারুন, মহিনসহ অনেক ছাত্র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর