চৌহালীর সচেতন ছাত্র সমাজ এর আংশিক কমিটি গঠন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মে ২০২৩, ০৫:৩৩ পিএম

পঞ্চমবারের মত প্রকাশিত হলো চৌহালীবাসীর প্রাণের সংগঠন “সচেতন ছাত্র সমাজ”-(CSS) এর নতুন কার্যনির্বাহী কমিটি(আংশিক)। ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সিরাজগঞ্জের চৌহালী থানার মানবসেবায় নিয়োজিত সুম্পর্ন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ।

আজ অবধি গ্রামের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তিসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড এবং স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ সৃষ্টি, জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপদান করার লক্ষে কাজ করছে “সচেতন ছাত্র সমাজ”।

এবারের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে মো: মাফিদুল ইসলাম
সাধারণ সম্পাদক: ইমরান খান ফাহিম
যুগ্ম সাধারণ সম্পাদক : ইসমাইল হোসাইন ও পিয়ারুল।
সাংগঠনিক সম্পাদক: হাবিব,বাপ্পি,সায়মন ও অনন্য সদস্য সহ ১১ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন