২০২২-২৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া সংক্রান্ত সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বাতিলের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজ্জাকুল ইসলাম।
বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর ধরেই দেশে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়ে আসছে।
সবশেষ ২০২৪ সালের ১৪ জুলাই মোট ৭৭ প্রতিষ্ঠানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। সেবছর ২০২১-২২ অর্থবছরের বিজয়ীরা পুরস্কার পেয়েছিল।
