জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম

২৪’র জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সকালে (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
 
বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর