জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না: রুমিন ফারহানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ এএম

জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা আরো বলেন, ‘আমার ৫ লাখ ভোটার আমার পরিবার। সেই পরিবারের গায়ে যদি কেউ টোকা দেওয়ার চেষ্টা করে, তারা বসে থাকবে না। ব্যালট ছিনতাই করতে এলেও সেই সদস্যরা বসে থাকবে না।’

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আপনারা আমার নেতাকর্মী, ভোটারদের ভয় দেখাবেন না। আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের বিছরাইয়া বাইর করত। তিন বেলা যে বাইর হইয়া ভাত খাইবেন, ঐ সাহসও আছিল না। এখনো কিন্তু আপনাদের পার্টি ক্ষমতায় আসে নাই। সতর্ক করছি, এত গরম দেখাইয়েন না।’

তিনি বলেন, ‘আমি কোনো দলের না। আমার ওপর সরাইলের প্রতিটি মানুষের সমান অধিকার। আমার কাছে যে বরাদ্দ আসে, সকলের সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর