টিসিবি’র জন্য সাবান, ডিটারজেন্ট ও লবণ কিনছে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

সরকার ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিতরণের লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে স্মার্ট কার্ডধারীদের জন্য বিপুল পরিমাণ পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। 

এই উদ্যোগের আওতায় সরকার মোট ৮০ লাখ পিস টয়লেট সাবান, ৮০ লাখ পিস লন্ড্রি সাবান, ৮০ লাখ প্যাকেট ডিটারজেন্ট এবং ৮০ লাখ প্যাকেট আয়োডিনযুক্ত লবণ কিনছে। এছাড়া একই প্রকল্পের অধীনে ২ হাজার ৫০০ মেট্রিক টন চিনিও সংগ্রহ করা হচ্ছে। টিসিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।

টিসিবি জানায়, আগে নির্দিষ্ট পণ্যগুলোর বাজারের চাহিদার মাত্র ১ থেকে ২ শতাংশ পণ্য টিসিবির মাধ্যমে সরবরাহ করা হতো। বর্তমানে তা অনেক বেড়েছে। কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামা করায় ভর্তুকির চাপ বাড়ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর