ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশান সিকদার (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইশান সিকদার উপজেলার পশ্চিম বাঘড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেল চালিয়ে ফুলতলা বাজারের দিকে যাওয়ার পথে বরিবরখোলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ইশানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলার ফুলতলা এলাকার রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছে। মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন