যশোরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পুলেরহাট কৃষ্ণবাটি অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলেরহাট তপস্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে অটোরিকশাচালক আজিজুল হক (৪৫) ও একই এলাকার কুরোন আলীর ছেলে এরশাদ (৫০)।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মামুন বলেন, শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি যশোর থেকে বেনাপোলে যাওয়ার সময়ে যশোর পুলেরহাট কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় অটোরিকশাটিও রেললাইন পার হওয়ার সময় প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
