বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকী গ্রামের কৃতি সন্তান মো: হাসান।
সম্প্রতি বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য যে, মতলব উত্তর উপজেলার টরকী গ্রামের বাসিন্দা মো: হাসান দীর্ঘ সময় ধরে ঢাকায় ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি ঢাকার রাজপথে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।
দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়। এদিকে মতলব উত্তর টরকী গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা মোঃ হাসান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
