তামাক ক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০১:১৫ এএম


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর তামাক ক্ষেত থেকে রোমান নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোমান স্থানীয় আমিনুর রহমানের ছেলে।

শনিবার ৩০ মার্চ বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের সেতুবাজার এলাকা তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুর মরদেহ দেখতে পায় এক নারী শ্রমিক। জানা গেছে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলো শিশু রোমান। আশে পাশে অনেক খোঁজাখুজি শেষে রাত থেকে মাইকিং করে তার সন্ধান করা হচ্ছিল। আজ বিকেলে বাড়ীর পাশে তামাক ক্ষেতে দেহের অর্ধেক অংশ পুতে রাখা অবস্থায় সন্ধান মেলে। পরে নিহতের পরিবার এসে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেন।

শিশুটিকে কে বা কাহারা হত্যা করে তামাক ক্ষেতের পানি দেয়া নালায় শিশুটির মাথার নিচের অংশ মাটি আর মাথার অংশটুকু তামাক পাতা দিয়ে ডেকে রেখেছিলো।

স্থানীয়র বলছেন এঘটনা যেই জড়িত হোক তাকে আইনের আওতায় এনে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে।

এ ঘটনায় আদিতমারী থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছেন। পরবর্তীতে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান।





Source link

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন