দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তার গাড়িবহর ঘিরে সৃষ্টি হয় জনতার বাঁধভাঙা উল্লাস। সেই একই দৃশ্য দেখা গেল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত যাওয়ার সময়। ধীরে এগিয়ে চলা গাড়িবহরের দুই পাশে ঢল নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের।
আজ শুক্রবার দুপুর ২টা ৫৩ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়। পথে লাখো নেতাকর্মী দুই হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানান। গাড়ি থেকে তারেক রহমানও দু’হাত নেড়ে তাদের স্বাগত জানান। এতে তার জিয়া উদ্যানে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।
তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।
দেখুন ভিডিওতে
