বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনও বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।
ইসি মাছউদ জানান, ইসি চাইলে যেকোনও সময় যে কাউকে ভোটার করতে পারে। তবে ভোটার হতে তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরিবার ও বিএনপির শীর্ষ নেতারা।
