দেওয়ানগঞ্জে একই পরিবারের ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ এএম






oplus_2

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারের ৪ সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব চুনিয়াপাড়া (গোবিন্দনগর গুচ্ছ) গ্রামের বাসিন্দা চন্দন চন্দ্র ঋষি, তার স্ত্রী শিখা রানী ঋষি ও ২ কন্যা অর্পিতা ঋষি এবং পূর্ণিমা ঋষি সকলেই স্বেচ্ছায় গত ২৭/১০/২০২৪ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, জামালপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন। তারা পূর্বে দেওয়ানগঞ্জ পৌরসভার বানিয়ানীরচর পশ্চিমপাড়া গ্রামে বসবাস করতেন। ২৮ অক্টোবর সোমবার দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসার মাঠে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করেন উপজেলা মুজাহিদ কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম শায়েখে চর মোনাই। চন্দন চন্দ্র ঋষি, তার স্ত্রী শিখা সহ কন্যা সন্তানদের নিয়ে মঞ্চে উঠে তার কাছেও উপস্থিত হাজার হাজার মুসল্লিদের সম্মুখে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নব মুসলিম চন্দন চন্দ্র ঋষির বর্তমান নাম মোঃ আমজাদ হোসেন।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন