দেশের সবচেয়ে বড় বাজেট পেশ চলছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

দেশের সবচেয়ে বড় বাজেট পেশ চলছে
আসন্ন প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পশে করছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এর আগে সকাল ১০টা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবিনা অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রস্তাবিত বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন