নন্দলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় H.sc ব্যাচ ২০২৭ এর প্রতিপক্ষ আব্দুল আজিজ ফাউন্ডেশনঅংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন সরকার।

প্রধান অতিথি বক্তব্য বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে।

মোঃ জাকির হোসেন সরকার আরো বলেন, আসুন, আমরা সবাই মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার ও তাঁতি সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি মোঃ আজারুল ইসলাম ঝড়ুন, সংরক্ষিত মহিলা মেম্বার লিপি, মোঃ আলাউদ্দিন প্রধান, সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন, ছাত্রনেতা মোঃ লিমন দর্জি, ইসলামাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রবিউল বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কামাল সরকার।

আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী, ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজালাল বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের নেতা নাছির সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ বোরহান উদ্দিন সহ আরো অনেকে।

সভাপতিত্ব করেন সাতবারিয়া আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেন প্রধান।

সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ১- ০ গোলে আব্দুল আজিজ ফাউন্ডেশন বিজয়ী হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন