নন্দলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় আনোয়ারপুর স্পোটিং ক্লাব বনাম বালুচর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুরাগ থানা যুবদল (ঢাকা মহানগর উত্তর) মোঃ আব্দুল সালাম বেপারী।

বক্তব্যে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন বেপারী।

আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সম্ভব্য মেম্বার পদপ্রার্থী শেখ বোরহান, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ নাসির সরকার সহ আরো অনেকে।

সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম মিয়া বেপারী।

সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন মূল টাইমে ১-০ গোলে বালুচর ফুটবল একাডেমি বিজয়ী হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন