নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

নাটোরের নলডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১ জুন-২০২৬) সকাল ১০.০০ টায় নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নলডাঙ্গার মহিষমারি এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধারে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক সবুজ আলী সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর