নলডাঙ্গায় সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল-২০২৬) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান। প্রধান অতিথি তার বক্তব্যে, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে নারীদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে নলডাঙ্গা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী হিসাব রক্ষণ অফিসার আক্তার উজ্জামানের সঞ্চালনায়, প্রকল্প পরিচালক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিবিএফ এর উপপরিচালক রবিউল ইসলাম। এই কর্মসূচিতে উপজেলার ২০ জন নারী নেত্রী অংশ নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর