নান্দাইলে কৃষি সেবাঙ্গন এর শুভ উদ্বোধন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পিএম

কৃষি সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের তথ্য সেবা ও পরামর্শ ডেস্ক হিসেবে একটি কৃষি সেবাঙ্গনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল)উপজেলা কৃষি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিসুজ্জামান এর সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী,র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.নাসরিন আক্তার বানু, ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,এছারও বক্তব্য রাখেন এসিআই কীটনাশক কোম্পানির মার্কেটিং অফিসার কৃষিবিদ গোলাম সারোয়ার,নান্দাইল উপ-সহকারী কৃষি অফিসার মোয়াজ্জেম হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ এনামুল হক,নান্দাইল প্রেসক্লাবের অর্থ-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল সহ প্রমুখ।

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন