মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বই প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ নিশ্চিত করার জন্য।
সোমবার (২৯ ডিসেম্বর) মাউশির এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ একটি অগ্রাধিকারভুক্ত ও জন গুরুত্বপূর্ণ কার্যক্রম। সেই কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে যে, পাঠ্যপুস্তক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বই পাওয়ার সঙ্গে সঙ্গে তা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে।
মাউশির এই নির্দেশনা শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত এড়াতে এবং পাঠ্যপুস্তকের সরবরাহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঠানো হয়েছে।
