বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, পোস্টাল ভোটের বিডি অ্যাপের মাধ্যমে ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৬ লাখ ৭৯ হাজার ১৮৬ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
