পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের রাজধানী ডাকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠেয় ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শনিবার (১৮ এপ্রিল) সকালে ডাকার উদ্দেশে রওনা দেন। তিনি ২৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
