প্রস্তাবিত বাজেট ভোক্তাবান্ধব, সুফল পেতে প্রয়োজন কঠোর তদারকি: ক্যাব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ভোক্তা বান্ধব, তবে এর যথাযথ বাস্তবায়নরে ওপর নির্ভর করছে তার ফলাফল ভোক্তাপর্যায়ে কি প্রভাব ফেলবে- ক্যাব ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনদীর্ঘ দুই দশক পর জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১৩ জুন) বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন একে ‘ভোক্তাবান্ধব’ ও সাধারণ মানুষের স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন। তবে এর সুফল পেতে যথাযথ বাস্তবায়ন ও কঠোর বাজার তদারকির ওপর জোর দেন তিনি

তিনি বলেন, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর অব্যাহতি, তামাকজাত পণ্যে কর বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ ও ইভিতে কর হ্রাসের প্রস্তাবগুলো প্রশংসনীয়। ফ্রিল্যান্সারদের কর হ্রাস এবং প্রবীণদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির উদ্যোগও ইতিবাচক

তবে নাজের হোসাইন উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে তদারকির ঘাটতির কারণে কর ছাড়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তাই কর ছাড়ের সুবিধা যেন মধ্যস্বত্বভোগী বা ব্যবসায়ীরা কুক্ষিগত করতে না পারে, সেজন্য প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাজার মনিটরিং নিশ্চিত করা জরুরি। অন্যথায় এই বড় আকারের বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর