ভারতের প্রো কাবাডি লিগে ১২তম আসরে অংশ নিতে ভারতের দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন। এবারের টুর্নামেন্টে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে হারিয়ানা স্টিলার্স। শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে।
প্রো কাবাডিতে বাংলাদেশের একাধিক খেলোয়াড় নিলামে দল পাওয়ার রেকর্ড রয়েছে। প্রো কাবাডিতে অংশগ্রহণ শুধু খেলোয়াড়ের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরও খবর
১
বিএনপি নেতা সবুজের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান শুরু
২
তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক
৩
বিএলআরআইয়ের মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
৪
সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত, চালক আটক
৫
