ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্বাধীনতা পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তথ্যটি জানান।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মোস্তফা সরয়ার ফারুকী স্বাধীনতা পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি আমার একজন বীর। তিনি একাই আওয়ামী সাংস্কৃতিক ফ্যাসিবাদকে ধ্বংস করেছিলেন। কী প্রতিভা এবং সাহসী!

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ভিন্নধারার গল্প বলার জন্য পরিচিত। তাঁর নির্মিত কাজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রভাবশালী একজন নির্মাতা হিসেবে পরিচিত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন