ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কখন কোথায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে এবং পরবর্তীতে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে জামাল ভূঁইয়ারা।

জাকার্তার গেলোরা বাংকামো স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ গ্রুপের এই ম্যাচগুলো। আসরে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আগামী ১ অক্টোবর (বুধবার) স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবিলা করে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন