ফুলের মালা দিয়ে বরণ তারেক রহমানকে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি পরিবারসহ ঢাকায় পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তার শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও এ সময় তাকে স্বাগত জানান।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকায় পৌঁছায়।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর