উয়েফা নেশনস লিগের প্রথম রাউন্ডে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্বাগতিক তুরস্কের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। নিজ দেশের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম অ্যাসাইনমেন্টে ১-০ গোলের জয় দিয়ে শুরু করেছেন জিনেদিন জিদান। আর এই জয় দিয়েই ফ্রান্সের ঐতিহাসিক এক ‘অভিশাপ’ ঘুচিয়েছেন তিনি।
আইমে জ্যাকেটের পর ফ্রান্সের প্রথম কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই জয়ের দেখা পেলেন জিদান। ১৯৯৪ সালের ১৬ ফেব্রুয়ারি নেপলসে ইতালির বিপক্ষে জ্যাকেটের অধীন ১-০ গোলের জয় পেয়েছিল ফ্রান্স। কাকতালীয়ভাবে সেবার জয়সূচক গোলটি করেছিলেন জিজুরই সাবেক সতীর্থ ইউরি জুরকায়েফ।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, জ্যাকেটের শুরু থেকে জিদানের আগমন পর্যন্ত- মাঝের এই দীর্ঘ সময়ে ফ্রান্সের দায়িত্ব নিয়েছেন মোট পাঁচজন কোচ। কিন্তু তাদের কেউই নিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পাননি।
১৯৯৮ সালে অস্ট্রিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিলেন রজার লেমের। ২০০২ সালে তিউনিসিয়ার সঙ্গে ১-১ ড্র করেন জ্যাক সান্তিনি। ২০০৪ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে রেমন্ড ডমেনেকের শুরুটাও হয়েছিল একই স্কোরলাইনে ড্র করে। ২০১০ সালে নিজের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যান লরা ব্লাঁ। এরপর ২০১২ সালে দিদিয়ের দেশম উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে জাতীয় দলের কোচিং অধ্যায় শুরু করেছিলেন।
সূত্র: গোলডটকম
