বনানী বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

৩২ দলের অংশগ্রহণে বনানী বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর অফিসার্স কোয়ার্টার্স মাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও বনানী পানি উন্নয়ন বোর্ড অফিসার্স ক্লাবের সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ। খেলায় রানার্স-আপের পুরস্কার গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বিশ্লেষক মফিজুর রহমান।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মফিজুর রহমান বলেন, পুরস্কারটা শুধু একটি ক্রেস্ট নয়- এর সঙ্গে জড়িয়ে আছে একটি সুন্দর খেলাধুলার স্মৃতি, বন্ধুত্ব এবং প্রতিযোগিতার আনন্দ। 

তিনি বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বনানীতে বসবাসকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে নানা সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন