যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু হয়েছিল কাভান সুলিভানের। বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর ২ দিন বয়সী এই মিডফিল্ডারের সম্প্রতি মার্কিন জাতীয় দলেও অভিষেক হয়েছে। তবে এমএলএসে দারুণ ফর্ম দেখিয়ে কাভান টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মাসসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন।
এর আগে ২০২০ সালের আগস্টে ওরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে মাসসেরা ফুটবলার হয়েছিলেন এমএলএসে। তারচেয়ে তিন বছরের কম বয়সেই ওই কীর্তি গড়লেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ তারকা কাভান সুলিভান।অবশ্য সেপ্টেম্বরে তিনি যেভাবে খেলছিলেন, মাসসেরা হওয়া যেন কেবল সময়ের ব্যাপার ছিল। তার বড় দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেও, চার ভাইয়ের সবার ছোট কাভানের নিজ দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে সম্প্রতি। এর আগে ফিলাডেলফিয়ার হয়ে গত মাসে ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন কাভান। মোট ৯ গোলে অবদান সেপ্টেম্বর মাসে লিগের সর্বোচ্চ।
9 G/A in four matches, all while 16 years old
Cavan Sullivan is your Player of the Month for September!
️: https://t.co/MqVsiRGN8V pic.twitter.com/l7RMnMxSWm
— Major League Soccer (@MLS) September 30, 2026
‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সর্বকনিষ্ঠ এই ভাই নিজের সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন। এমন কীর্তি মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলার দেখাতে পারেননি। এখন পর্যন্ত চলতি মৌসুমে কাভান সুলিভান ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেন। তার ১৯ গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।
১৮ বছর বয়সেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা কাভান সুলিভান ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে অভিষেক ম্যাচ খেলেন। এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে পাথওয়ের মাধ্যমে এমএলএস নেক্সট লীগ থেকে এমএলএস নেক্সট প্রো, তারপর প্রথম দলে উন্নীত হন এবং এরপর এমএলএস মাসসেরা সম্মাননা অর্জন করলেন।
