বাংলাদেশে রিয়েলমি সি১০০আই-এর যাত্রা শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মে ২০২৬, ০৩:৫০ পিএম

১৫,৯৯৯ টাকায় ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘চ্যাম্পিয়ন’ ফোন আনল রিয়েলমিদেশের স্মার্টফোন বাজারে ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করতে রিয়েলমি নিয়ে এলো তাদের নতুন মডেল ‘সি১০০আই’। এক চার্জে টানা তিনদিন চলার নিশ্চয়তা নিয়ে আসা এই স্মার্টফোনটি তরুণ প্রজন্মের যাতায়াত ও দৈনন্দিন ব্যবহারে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জের আলট্রা-স্মুথ ডিসপ্লে এবং ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ‘টাইটান’ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম। এতে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬-নির্ভর ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৪/১২৮ জিবির দাম ১৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ডন পার্পল ও ডাস্ক গ্রে রঙে ফোনটি দেশব্যাপী রিয়েলমির আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন