বাংলাদেশ একাদশে ফিরলেন তাসকিন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৪:০৩ এএম

বাংলাদেশ একাদশে ফিরলেন তাসকিন

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর পাকিস্তান। শেরে বাংলায় টস জিতেছেন লিটন দাস, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর