জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচটি এক অনাকাঙ্ক্ষিত বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে। আসরজুড়েই ডিআরএস-এর মতো অপরিহার্য প্রযুক্তির অভাব চোখে পরে।
ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে এই প্রযুক্তির অভাবই শ্রীলঙ্কান ব্যাটার নুয়ানিদু ফার্নান্দোর জন্য কাল হয়ে দাঁড়ায়।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ ওভারে। স্পিনার আলিস আল ইসলামের বল ফার্নান্দোর ব্যাটের কোণ ছুঁয়েছে ভেবে জোরালো আবেদন করেন বাংলাদেশি ফিল্ডাররা এবং উইকেটরক্ষক লিটন দাস অনায়াসে বলটি গ্লাভসবন্দি করেন। ফিল্ডারদের আবেদনের মুখে আম্পায়ার আউটের আঙুল তুললে উল্লাসে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তবে পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ব্যাট ও বলের মাঝে যথেষ্ট ফাঁক ছিল, অর্থাৎ বলটি ফার্নান্দোর ব্যাটে স্পর্শই করেনি! কিন্তু ডিআরএস বা থার্ড আম্পায়ার রিভিউয়ের সুযোগ না থাকায় চরম হতাশায় সাজঘরের পথ ধরতে হয় এই লঙ্কান ব্যাটারকে।
প্রযুক্তির অনুপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অন-ফিল্ড আম্পায়ারের মারাত্মক ভুল সিদ্ধান্তের দিনেও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এর ফলে সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়াডের মিশন শুরু করতে যাওয়া টাইগারদের ফিরতে হলো শূন্য হাতে।
